পাবনার আতাইকুলায় হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার রঘরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আতাইকুলার রঘু রামপুর বাজারে ছিলেন হাফিজুর। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড।