Tuesday, September 8

পাবনায় কাঠবোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

0

পাবনায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় জফির নামের একজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে সদর উপজেলার নুরপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন আলম(৫০), আটলংকা গ্রামের উম্বর আলীর ছেলে আহম্মদ আলী (৫২) ও কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৫)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস সড়কে কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারী শ্রমিককে চাপা দিয়ে একটি খাদে উল্টে যায়। এসময় আহত হন আরও একজন। আহত ব্যক্তিকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.