Tuesday, September 22

পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ১ ডাকাত নিহত

0

পাবনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নিজাম মণ্ডল ওরফে বড় নিজাম (৪২) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে বেড়া উপজেলার দুর্গম ঢালারচরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নিজাম মণ্ডল বেড়া উপজেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের জিলাল মণ্ডলের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ঢালারচরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে শনিবার রাত ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলেও নিজাম গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় রাত দেড়টার দিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানায়, নিজাম আন্তঃজেলা ডাকাতদলের প্রধান ছিল। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় ৭টি খুন ও ২টি অপহরণ মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও ৩টি চাপাতি উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য নিজামের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.