Sunday, August 23

পাবনায় বিএনসিসি’র ক্যাডেট কোর ব্যাটালিয়ান ক্যাম্পিং- এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

0

আর কে আকাশ, পাবনা: পাবনায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি’র) ক্যাডেট কোর ব্যাটালিয়ান ক্যাম্পিং- এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ।

কোম্পানি কমান্ডার ২/লেফটেট্যান্ট. মো. আনিছুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি এডওয়ার্ড কলেজ’র অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার, ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন কমান্ডার মেজর মোবাশ্বের হোসেন চৌধুরী, ৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর মো. মঞ্জুরে খোদা, শিক্ষক পরিষদের সম্পাদক ড. এ.কে.এম শওকত আলী খান।
আলোচনা শেষে কৃতি ক্যাডেটদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এসময় ক্যাডেটদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাবনা ও নাটোর জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সিনিয়র, জুনিয়র ও মহিলা ডিভিশনের সর্বমোট ২৬১ জন ক্যাডেট ক্যাম্পিং-এ অংশগ্রহণ করেছে। ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ব্যাপী বিএনসিসি ক্যাডেট কোর ব্যাটালিয়ান ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.