Tuesday, September 1

পাবনায় মোটরসাইকেল-অটোবাইকের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

0

পাবনা শহরে অটোবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শহরের ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর থানার বলরামপুর গ্রামের আমিন উদ্দিন প্রামানিকের ছেলে হাফেজ ওয়ালিদ হোসেন (২২) ও তার ভাতিজা শফিক প্রামানিকের ছেলে প্রান্ত (১২)।

সদর থানার এসআই মহিউদ্দিন জানান, অটোবাইকটি উপজেলার লাইব্রেরি বাজার থেকে শহরে যাচ্ছিল। পথে শহরের ডিসি বাংলো এলাকায় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে ওই অটোবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.