Sunday, August 16

পাবনায় মোল্লা হামিদা আছাব উদ্দিন স্মৃতি সংঘ ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : মোল্লা হামিদা আছাব উদ্দিন স্মৃতি সংঘ ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪ ঘটিকা থেকে পাবনা সদর উপজেলার পীরপুরে কর্মহীন ও অসহায় ২৪০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

মোল্লা হামিদা আছাব উদ্দিন মাস্টার স্মৃতি সংঘ ফাউন্ডেশন এর উদ্যোক্তা মো. আব্দুল কাদের সুমনের তত্ত্বাবধানে এবং প্রভাষক মো. শাহিনুর রহমান ও ইন্সপেক্টর (পৌর) হাসান উদ্দিনের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল হক মোল্লা, উপদেষ্টা মো. আব্দুল গনি মোল্লা, আব্দুল মালেক বাবলু, অ্যাড. আব্দুল আজিজ বিশ্বাস, মইনুল হক রবি, মঈন কাদেরি, তুশি এন্টারটেনমেন্ট এর চেয়ারম্যান মো. রুহুল আমিন, রফিক শিকদার, মির্জা রইচ উদ্দিন বাবু, জহুরুল ইসলাম হক, মোহাম্মদ সাইফুল ইসলাম সাচ্ছু, মাহমুদুল হক রানা, আসাদ্দুজ্জামান মন্না, সংগঠনের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন মাস্টার মোল্লা প্রমূখ।

সার্বিক সহযোগীতা করেন মো. শাহজাহান আলি সুজন, মো. এনামুল হক, মো. শিপন মোল্লা, মো. শামিম মোল্লা, মো. শরিফুল ইসলাম।
উল্লেখ্য মোল্লা হামিদা আছাব উদ্দিন মাষ্টার স্মৃতিসংঘ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এবং দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.