Saturday, September 12

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় সোহেল হোসেন (২২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সোহেল। শুক্রবার সকালে মধুপুর মাদ্রাসা রোডের একটি মাঠে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক ছাত্রকে কলেজ ক্যাম্পাসের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে দূর্বৃত্তরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.