Monday, September 14

বরকত আলী সভাপতি, আশিক সম্পাদক
পাবনা ডিস্ট্রিক কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’র কমিটি গঠন

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর সমন্বিত সংগঠন ‘পাবনা ডিস্ট্রিক কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’ এর দ্বিতীয় মেয়াদে কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত ত্রিবার্ষিকী কার্য নির্বাহী কমিটির সভাপতি হলেন সোনামণি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো: বরকত আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মমতাজ মনিম ছবি, দৃষ্টি স্কুলের অধ্যক্ষ মো. নাজমুল করিম, সাধারণ সম্পাদক নিহিড বেবি স্কুলের পরিচালক মো: আশেকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক রেডিয়েন্ট রে কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ তানিয়া ইয়াছমিন সিমা, প্রচার ও দপ্তর সম্পাদক ইসলামপুর আইডিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদ-নূূরানী প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কে.জে.এ. কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ কাজী মিনারা সেলিম, কার্যকরি সদস্য ওয়েল ফেয়ার মডেল স্কুলের অধ্যক্ষ আবু মুসা, খন্দকার আব্দুল জব্বার ইসলামিক কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.