Sunday, September 13

পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন: রফিক-ডন পরিষদ জয়ী

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে রফিকুল ইসলাম সভাপতি ও হারুনর রশিদ ডন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে তারা পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হয়।

নির্বাচন কমিশনার উপ পরিক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি খান ও জনসংযোগ কর্মকর্তা সঙ্গীতা সিদ্দিকী, সহকারী রেজিষ্ট্রার নুরুল ইসলাম নাহিদ ও সুজাউদ্দিন ডাবলু এই ফলাফল ঘোষণা করেন।

এক বছর মেয়াদী অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে রফিক-ডন পরিষদ ও তাওহিদা-প্রিন্স পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে রফিকুল ইসলাম মোট ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  তাওহিদা খাতুন ১৭ ভোট পান এবং একই পদে স্বতন্ত্র রেজাউল পায় ১০ ভোট। সহ সভাপতি পদে ময়নুল ইসলাম ৪০ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  শোহাগ পায় ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে হারুনর রশিদ ডন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  জহুরুল ইসলাম প্রিন্স ১৭ ও স্বতন্ত্র প্রার্থী আতিক পেয়েছে ১২ ভোট।

কোষাধাক্ষ পদে আব্দুল মজিদ (৪৪ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে আরিফ (৪৫ ভোট), দপ্তর সম্পাদক পদে কামরুল (৪৯ ভোট), প্রচার ও তথ্য সম্পাদক পদে পিটু (৪২ ভোট), মহিলা সম্পাদক পদে নুরুন্নাহার (৪০ ভোট), ক্রীড়া সম্পাদক পদে (৪১ ভোট), সদস্য পদে, জিয়া, সৈকত, রাশেদুল বারী, আনোয়ার ও ফরিদ হোসেন বিজয়ী হয়েছেন ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে রফিকুল ইসলাম সভাপতি ও হারুনর রশিদ ডন সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় ও সাধারন সম্পাদক কিসলু নোমান, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.