“আমরা চাই প্রতিবন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক” এই স্লোগানে বিশ্বব্যাপী প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ের লক্ষে নেদারল্যান্ড ভিত্তিক লিলিয়ান ফাউন্ডেশন, ডিআরআরএ’র (ডিজ্যাবল্ড রিহ্যবিলিটেশন এ্যান্ড রিসার্চ এসোসিয়েশন), অংশীদারী প্রতিষ্ঠান কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) এর উদ্যোগে সকাল ১০টায় দিনাজপুর পার্বতীপুরে ১মিনিট ঘন্টা ধ্বনি বাজিয়ে পালিত হলো “We ring the bell” ক্যাম্পেইন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আবু তাহের মোঃ সামসুজ্জান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার, কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর নির্বাহী পরিচালক মতিউর রহমান, ভিএসও প্রকল্পের দেশী ও বিদেশী ভোলান্টিয়ার, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাপি এই কার্যক্রমটি একইভাবে উদযাপনের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয় আগমনে প্রতিবন্ধকতা দূর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।