Monday, September 7

পার্বতীপুরে শারিরীক প্রতিবন্ধী সাকিবকে পড়ালেখায় আটকে রাখতে পারেনি

0

দিনাজপুর পাবর্তীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর সরদারপাড়া গ্রামের দিন মজুর আজিম উদ্দীনের ছেলে সাকিব আল হাসান (১৬)। জেএসসি পাশ করে এবারে এসএসসি পরীক্ষার্থী তার দুই হাতের কব্জি নেই,এমনকি ডান পায়ের হাঁটুর নিচের অংশটুকুও নেই, এই শারিরীক প্রতিবন্ধী তার অদম্য মানসিক শক্তিকে পড়ালেখায় আটকে রাখতে পারেনি। এবার পার্বতীপুরে মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে যশাই উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১নম্বর কক্ষে উপস্থিত হলে প্রতিবন্ধী সাকিবের পরীক্ষার কথা জানান কেন্দ্র সচিব আখতারুজ্জামান মোমিনী।

এদিকে পারিবারিক অস্বচ্ছলতার কারণে স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা কাম-টু-ওয়ার্ক দীর্ঘদিন যাবৎ মেধাবী সাকিবের লেখাপড়ার খরচ যোগাতে শিক্ষাবৃত্তি প্রদানসহ সহযোগীতা করে আসছে বলে জানান, সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান। সেই সাথে শারিরীক প্রতিবন্ধী মেধাবী সাকিবের লেখাপড়ার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান করেন সাকিব আল হাসান এর পরিবার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.