Saturday, August 15

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নতুন করে আরো ৩ জন দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সংস্পর্শে থাকা মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, গৃহ পরিচারক থোয়াইং চ প্রু মার্মা ও জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী এমেচিং মার্মা।

রবিবার (০৭ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।

স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (০৪ জুন) তাদের সকলের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার (০৭ জুন) রিপোর্টে নতুন করে জেলা সদরে আবার ৩ জনের করোনার পজিটিভ আসে। করোনায় শনাক্ত হওয়া ৩ জনকে আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু জানান, পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে আসা আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪৯ জন। তার মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরো বলেন, পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে আসা সকলের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান।

উল্লেখ্য, শনিবার (০৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়। রবিবার (০৭ জুন) বেলা ১১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.