Friday, July 31

পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

0

টানা বর্ষণে তিন জেলায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণের পর পাহাড়ধসে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছেন ১০ জন। গতকাল সোমবার রাত ও আজ মঙ্গলবার সকালে সদর উপজেলাসহ রাঙামাটির বিভিন্ন এলাকা, বান্দরবান ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড়ধসের এ ঘটনা ঘটে । এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতিবৃষ্টিতে পাহাড়ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ”

এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে উদ্ধার কাজের সময় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনাতেও গভীর শোক প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্ধার কাজ দ্রুত শেষ এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.