পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ২ জনের মৃত্যু

0

বুধবার (০৩ জুলাই) ভোর রাতে উখিয়ার ৮ এবং ১১নং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে।৮ ইস্ট এর বালুখালী জুমেরছড়ায় মারা যাওয়া ব্যক্তিরা স্থানীয় বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। ক্যাম্প-১৪ তে ১জন, ক্যাম্প ১০ এ ৪ জন, ক্যাম্প ০৯ এ ৩ জন, ক্যাম্প ০৮ এ ১জন এবং ক্যাম্প-১ ডাব্লিউ তে ১জন মৃত্যুর ঘটনা ঘটে। যেখানে ২ জন বাংলাদেশি রয়েছে।

গেলো এক সপ্তাহ ধরে কক্সবাজারে একটানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। একারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

প্রায় ১২ লাখ রোহিঙ্গা, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নৃশংসতার ভয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। যাদের অনেকেই ভূমিধসের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.