লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় আদর্শ ইসলামিক স্কুলের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা(পিইসি) পাশের প্রশংসাপত্রে তিন হাজার টাকা আদায় করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ২৫ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা(পিইসি) অংশ গ্রহন করে। শতভাগ পাশ নিয়ে জিপিএ ৫ পায় ২০ জন পরীক্ষার্থী। পিইসি পাশ শিক্ষার্থীরা নতুন প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হতে সনদ পত্র ও প্রতিষ্ঠান প্রধান কর্তৃীক প্রশংসাপত্র আবশ্যক।
জেলার সকল প্রতিষ্ঠানে প্রশংসাপত্র বিনামুল্যে সরবরাহ করলেও আদর্শ ইসলামিক স্কুলে প্রশংসা পত্র প্রতি বিনারশিদে ৩হাজার টাকা ফি আদায় করছেন বলে অভিভাবকদের অভিযোগ। অনেক গরিব শিক্ষার্থী টাকা দিতে না পেয়ে সংগ্রহ করতে পারছেন না প্রশংসা পত্র। ফলশ্রুতিতে তাদের ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি অনিচ্ছিত হয়ে পড়েছে।
আদর্শ ইসলামিক স্কুল থেকে পিইসি পাসকৃত ইয়াছিন আরাফাত, মুশফিকা জান্নাত দিশা ও জানাতুল আশরাফি জুতি জানান, আমরা এ প্রতিষ্ঠান থেকে পিইসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতীত্বের সাথে পাশ করে ৬ষ্ঠ স্রেনির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি। ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হতে পাশকৃত প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র দাখিল করা আবশ্যক। কিন্তু আদর্শ ইসলামিক স্কুলে প্রশংসা পত্র ফি ৩ হাজার টাকা নির্ধারন করেছেন। টাকা নিলেও কোন রশিদ দেয়া হয় না। প্রশংসা পত্র না দিলে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। তারা ঊর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।
প্রতিষ্ঠানটির অভিভাবক সোহরাব হোসেন জানান, আমার দুই মেয়ে স্বর্না ও বন্যা এ প্রতিষ্ঠান থেকে পিইসি পাস করে ৬ষ্ঠ শ্রেনি ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু দুই মেয়ের প্রশংসাপত্র নিতে ৬ হাজার টাকা লাগে। প্রশংসাপত্র নতুন প্রতিষ্ঠানে জমা না দিলে মেয়েদের ভর্তি বাতিল করা হবে। মেয়েদের ভবিষ্যৎ নিয়েও শ্বঙ্কিত তিনি।
আদর্শ ইসলামি স্কুলের প্রধান শিক্ষক এরশাদুল হক জানান, ৩ হাজার নয়, মাত্র ৩শত টাকা নেয়া হয়েছে প্রশংসাপত্র বাবদ। তবে রশিদ না দেয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান, প্রশংসা পত্রের বিপরীতে কোন অর্থ নেয়ার বিধান নেই। প্রশংসা পত্রে টাকা নেয়ার বিষয়টি অভিভাবক ও জেলা প্রশাসকের মাধ্যমে জেনে আদর্শ ইসলামিক স্কুলের কর্তৃপক্ষকে জবাব দাখিলের জন্য বলা হয়েছে। তারা সাড়া দেয়নি। তদন্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।