Friday, August 14

পিএসটিসি বেসরকারি উন্নয়ন সংস্থার “হিয়া” প্রকল্পের বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক/ শারীরিক দূরত্ব বজায় রেখে “বাল্যবিয়েকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে “পিএসটিসি” নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার “হিয়া” প্রকল্পের বাল্যবিয়ে প্রতিরোধের অংশ হিসেবে মত বিনিময় সভার আয়োজন করা হয়।

আজ রোববার ০৭ জুন দুপুর ৩টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে “পিএসটিসি” নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার “হিয়া” প্রকল্পের বাল্যবিয়ে প্রতিরোধের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে।

 সভায় ১৮ বছরের আগে কন্যা সন্তানদের এবং ২১ বছরের আগে পুত্র সন্তানদের বিয়ে না দিতে সমাজের অভিভাকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকদের করণীয় এবং সম্পৃক্ততা নিয়ে আলোকপাত করা হয়। করোনা পরিস্থিতির এই সময়ে নারীর প্রতি সহিংসতার কোন ঘটনা যেন না ঘটে সেজন্য সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের কিশোর-কিশোরীদের পিতা-মাতাদের কাছে বার্তা পৌঁছানোর আহবান জানানো হয়। সাংবাদিকগণ তাদের স্ব স্ব অবস্থান থেকে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছেন এবং ভবিষ্যতেও কাজ করে যাবেন বলে জানান। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন পিএসটিসি’র এরিয়া কোর্ডিনেটর মোঃ নাজমুল হক। সভায় চট্টগ্রামের স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.