Saturday, August 22

পিরোজপুরে বিচারকের বদলির প্রতিবাদে বান্দরবানে আইনজীবিদের মানববন্ধন

0

বান্দরবান প্রতিনিধি: দুর্নীতির এক মামলায় পিরোজপুরের সরকারদলীয় সাবেক এক সাংসদ ও তাঁর স্ত্রী জামিন নাকচ করে কারাগারে পাঠানোর পর জেলা দায়রা ও জজকে বদলির ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন বান্দরবানে আইনজীবিরা। রোববার সকালে জেলা দায়রা ও জজ আদলাতরে প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। প্রতিবাদ সমাবেশে মোরশেদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. আলমগীর, উবাথোয়াই মারমা এবং জেলা আইনজীবি সমিতির সাবেক অর্থ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আলম।

বক্তারা অভিযোগ করে বলেন, এখনও মানুষের ন্যায় বিচারের ভরসা জায়গা বিচারব্যবস্থা। সেখানেও সরকার দলীয় হস্তক্ষেপ করেছে।
আদালত ও বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত দেশে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না বলে জানান বক্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.