পীরগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

0

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাছি নদীর পানিতে ডুবে শুভ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে স্কুল ছাত্র শুভ স্কুল থেকে বাড়ি ফেরার পথে লাছি নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। শুভ ভেলাতৈড় হিন্দুপাড়া গ্রামের ধিরেনের ছেলে বলে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.