Saturday, August 15

পুকুরের নাম থকেই ইউনিয়নের নাম করণ সদ্যপুস্কুরিনী

0

মো: হামিদুর রহমান লিমন, রংপুুর : রংপুর সদর উপজেলার একটি পুকুরের নাম সদ্যপুস্কুরিনী। রংপুর মহানগড়ী থেকে ৮ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম কোনে অবস্থিত ৪ নং সদ্যপুস্কুরিনী ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ২ কিলোমিটার দূওে পশ্চিম – দক্ষিণ কোনে অবস্থিত সদ্যপুস্কুরিনী। কথিত আছে তড়িঘড়ি করে একরাতে খোড়া হয়েছে বলে এর নাম সদ্যপুস্কুরিনী। সদ্য খোড়া বা সবে খোড়া পুকুর থেকে নাম রাখা হয় সদ্যপুস্কুরিনী।

স্থানীয় বয়স্ক দের কাছ থেকে জানা যায়, প্রায় ৬ শত বছর পূর্বে এখতায়ার উদ্দিন মোহাম্মাদ বিন বখতুয়ার খলজির শাষন আমলে সৈন্য বাহিনী নিয়ে এই পথ দিয়ে যাওয়ার সময় তাদের পানির সমস্যা দেখা দেয়।এ সময় কয়েক লক্ষাধীক সৈন্য এখানে একটি তাবু ঘাটিয়ে অবস্থান করে। পওে তারা পানির সমস্যা সমাধানের জন্য এখানে একটি পুকুর খনন করা হয়। তখন থেকে এই পুকুর সদ্যপুস্কুরিনী হিসাবে প্রসিদ্ধ। পূর্ব পুরুষের বর্ণণা মতে, বিপুল সংখ্যক সৈন্যের পানির প্রয়োজন পড়লে পানি সরবরাহ কঠিন হয়ে পড়ে তাৎক্ষনিক ভাবে সেনাপতি সিদ্ধান্ত নেন পুকুর খনন করার জন্য। যেই কথা সেই কাজ। সৈন্যেরা লেগে পড়েন পুকুর খনন করার জন্য আর এই ভাবে এই বিশাল পুকুরের সৃষ্টি। এই পুকুরটি কখনো শুকিয়ে যায় না।

স্থানীয়রা আরো জানান, ইজারার মাধ্যমে প্রতি বছর এখানে মাছ চাষ করা হয়। সদ্যপুস্কুরিনী ১ নং ওয়ার্ডে অবস্থিত। সদ্য খোড়া পুকুর থেকে নাম করণ করা হয়েছে সদ্যপুস্কুরিনী।আর এই পুকুর থেকে ইউনিয়নের নাম হয়েছে সদ্যপুস্কুরিনী ইউনিয়ন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.