Thursday, August 27

পুকুর থেকে উদ্ধার ফেন্সিডিল

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ভবারবেড় গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মাসুম বিল্লাহ,কনেস্টবল চঞ্চল কর্মকর ও কনেস্টবল খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামের একটি পুকুর থেকে ৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
Attachments area

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.