Thursday, August 20

পুলিশি হয়রানির মামলায় মুক্তির দাবিতে মানববন্ধন

0

কিকিউ মার্মা, বান্দরবান : বান্দরবানে লামায় পুলিশি হয়রানির মামলা থেকে স্থানীয় এক যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৩ নভেম্বর) সকালে শহরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকাবাসী ও তাঁর আত্মীয়স্বজনরা অংশ নেন। আটক ওই যুবকের বাড়ি লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায়।

মানববন্ধনে আত্মীয়স্বজনরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত এক মারমা যুবককে লামা থানা পুলিশ সন্দেহজনকভাবে আটক করে। পরে তাঁকে একটি সাজানো মিথ্যা মামলায় জড়ানো হয়। এর আগে ওই যুবকের বিরুদ্ধে থানায় কোনো মামলা ও অভিযোগ ছিল না।

ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে মুক্তির দাবি জানান তাঁরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.