বাংলাদেশ পুলিশের দায়িত্বভার বুঝে নিয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার দুপুরে পুলিশ সদর দফতরে তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে দীর্ঘ চাকরিজীবন শেষে বুধবার থেকে অবসরে যান সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। তবে তিন বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।