Sunday, August 16

পুলিশের পক্ষ থেকে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ

0

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অধীনে পুলিশ কমিশনার সিএমপি মহোদয়ের নির্দেশক্রমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার ও ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন বড়ুয়া শাপলা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও গরীব-দুঃখী মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আলু, পেঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই ভাইরাসের শুরু থেকেই পুলিশ কমিশনার সিএমপি মহোদয়ের নির্দেশক্রমে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ইনচার্জ যৌথ উদ্যােগে প্রায় পাঁচ হাজার (৫,০০০) পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুমন বড়ুয়া শাপলা বলেন, করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ায় অনেক মানুষ কর্মহীন হয়ে আছে। তারা এই ভাইরাসের কারণে কোন কাজ করতে পারছে না। তারা খুবই অসহায় ভাবে জীবনযাপন করছে। আজ এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে হয়। জনগণের মনে পুলিশের প্রতি যে ক্ষোভ ঘৃণার চোখে থাকাতো, ধীরে ধীরে তা কমে যাচ্ছে। পুলিশ প্রমাণ করল এই দুর্যোগে জনগণের বন্ধু পুলিশ। যদি পুলিশের মত শিল্পপতিরা এভাবে অসহায় মানুষের মাঝে দাঁড়ায় তাহলে অসহায় মানুষের এত কষ্ট হতো না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.