Sunday, September 20

পুলিশের বাধায় ‘উদ্বিগ্ন অভিভাবক’ সভা পণ্ড, শিক্ষকসহ দুইজন আটক

0

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রেহনুমা আহমেদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে গেলে তাদের আটক করা হয়।

জানা যায়, ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ ব্যানারে বিকাল ৪টার দিকে ছাত্র-শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক দলের নেতারা মানববন্ধনে দাঁড়াতে চাইলে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়।

এসময় কর্মসূচিতে সংহতি জানাতে আসা অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতাদেরও পুলিশ লাঞ্ছনা করে। ছাত্র-শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক দলের নেতাদের মানববন্ধনে দাঁড়াতে চাইলে ‍পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়।

গত শনিবার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় ব্যাপক মারধরের শিকার হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

এছাড়া রোববার ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় শাহবাগ থানায় মামলা করেন। পরে পুলিশ এ মামলায় রাশেদ খানকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদলতে পাঁচ দিনের রিমান্ড চাইলে, আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া আজ মঙ্গলবার মোটরসাইকেল পোড়ানো মামলায় পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এছাড়া সোমবার মানবন্ধন করার সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের মারধর করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় নারী শিক্ষার্থীরা লাঞ্চনার শিকার হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.