Saturday, August 1

পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন

0

রাষ্ট্র সংস্কারে ৬ টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সফর রাজ হোসেনকে। তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সফর রাজ হোসেনের পরিবর্তে ভুলবশত সফররাজ চৌধুরী বলা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.