কাজী মাহদী কবির: চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী অকুতোভয় পুলিশ সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম ও মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ অনুষ্ঠিত হয়।
আজ ০১লা মার্চ( রোববার) সকালে অনুষ্ঠিত উক্ত সম্মাননা প্রদান ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম, এস এম রশিদুল হক পিপিএম-সেবা, পুলিশ সুপার ও সদস্য সচিব, পুলিশ মেমোরিয়াল ডে কমিটি, মোঃ সাহাব উদ্দিন, জেলা ইউনিট কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম, মোজাফফর আহমদ, মহানগর ইউনিট কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম। সম্মাননা প্রদান ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম। কর্মসূচীর শুরুতে সশস্ত্র অভিবাদনসহ মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভার শুরুতে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিটি নিরবতা ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এসময় চট্টগ্রাম পুলিশের বিভিন্ন ইউনিট যথাক্রমে সিএমপি, চট্টগ্রাম রেঞ্জ, আরআরএফ, এপিবিএন, শিল্প, হাইওয়ে, রেলওয়ে, পিবিআই, র্যাব, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ-পুলিশের ইউনিট প্রধানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।