Sunday, August 23

পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে সারদায় প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে রাজশাহীর সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি সারদায় পৌঁছান।

পরে একাডেমির ঐতিহাসিক প্যারেড মাঠে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সফর উপলক্ষে আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সেখানে দায়িত্ব পালন করেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যরা। সাদা পোশাকে বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করেন প্রশাসনের বিভিন্ন দফতরের সদস্যরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.