আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে পাবনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পুষ্টিকর খাবার (দুধ, ডিম) উপহার হিসেবে প্রদান করেছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. রুহুল আমিন। বিকাল ৪টায় শহরের নয়নামতি মহল্লায় তিনি অসহায় পরিবারের মাঝে পুষ্টিকর খাবার উপহার হিসেবে প্রদান করেন।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. রুহুল আমিন বলেন, দেশের এই সংকটকালে অসহায় পরিবারের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করবো। একই সাথে তিনি সমাজের সকল পর্যায়ের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের কর্মহীন, দুস্থ ও অসহায় পাশে থাকার জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম নিয়ন, সাবেক সহ সম্পাদক শিষ মোহাম্মদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ শুভ, রবি, উজ্জল, তপু প্রমূখ।