ইব্রাহীম হোসেন রাকিব: চট্টগ্রামে ফটিকছড়ি থানার অধিনে নানুপুর রহমত বাড়ী এলাকায় ৩ নভেম্বর শনিবার পূর্ব নানুপুর রহমত বাড়ী সুন্নি সমাজ কল্যাণ পরিষদ ও ভাই ভাই সংঘের উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে আজিমুশ্শান নূরানী ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে নানুপুর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হোসেইন আহমদ ফারুকী (ম:জি:আ:)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসলেহ উদ্দিন আল মাদানী (ম:জি:আ:)।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য চট্টগ্রাম জেলা পরিষদ ও ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরীয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসার পরিচালনা পরিষদ, চট্টগ্রাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল-ক্বাদেরী (ম:জি:আ:), বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দর শাক্কুর আনচারী (ম:জি:আ:), বখতপুর মহিউসুন্নাহ ইবতাদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পূর্ব নানুপুর রহমত বাড়ী বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী আজম হাশেমী(ম:জি:আ:), খিরাম নুর-উল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার আরবী মুর্দারিস মাওলানা মোহাম্মদ মঈনদ্দিন আল- ক্বাদেরী (ম:জি:আ:) প্রমুখ।