Friday, August 21

পেঁয়াজের মূল্যবৃদ্ধির সেঞ্চুরী ঠেকাতে ভূমিকা রাখায় ভোক্তাদেরকে ক্যাব এর অভিনন্দন

0

বানিজ্য মন্ত্রণালয়ের অদুরদর্শী পদক্ষেপ, স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততা ও কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এর কারসাজিতে দেশে পেঁয়াজ আমাদানীর প্রধান উৎস ভারতের পেঁয়াজ রূপ্তানীতে বন্ধ রাখায় পেঁয়াজের মূল্যে সেঞ্চুরী করলেও ক্যাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা, বিকল্প বাজার হিসাবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) কর্তৃক আর্ন্তজাতিক উৎস থেকে পেঁয়াজ আমদানি করে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি জোরদার করা, মজুতদারী ঠেকাতে জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার তদারকি জোরদার করার দাবি জানানো হলেও বানিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন কোন প্রকার কার্যকর উদ্যোগ না নিয়ে নিরব থাকায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি সেঞ্চুরীতে রূপ নিলে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

মাননীয় প্রধান মন্ত্রীসহ ক্যাব ও বিভিন্ন পেশাজীবিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারসাজি ও সেঞ্চুরী ঠেকাতে ভোক্তা পর্যায়ে পেঁয়াজ ব্যবহার সীমিত রাখতে দেশবাসীর কাছে আহবান জানালেন। পক্ষান্তরে দেশের মানুষ পেঁয়াজ কেনা কমিয়ে দিলেন, মা-বোন ও বাবুর্চিরা রান্নাঘরে পেয়াঁজের ব্যবহার সীমিত করলেন। ফলশ্রুতিতে আড়তার ও ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করতে না পেরে মজুতকৃত যথাসময়ে বিক্রি করতে না পেরে গুদামে পেঁয়াজ পঁচে গন্ধ সইতে না পেরে অনেকে  কর্নফুলী নদীসহ সিটিকর্পোরেশনের ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়েছেন। একই সাথে একলাফে পেঁয়াজের মূল্য ধ্বস শুরু হলো। পেঁয়াজের মূল্যের সেঞ্চুরী ঠেকাতে দেশের সকল পর্যায়ের ভোক্তাদের এ ধরনের সাহসী কর্মকান্ডের জন্য তাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

দেশব্যাপী পেঁয়াজের মূল্যবৃদ্ধি সেঞ্চরী ঠেকাতে ভোক্তাদের পেঁয়াজ ব্যবহার সীমিত করায় দেশের ভোক্তাদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ উপরোক্ত মতামত জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বানিজ্য মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন যথাসময়ে কার্যকর উদ্যোগ নিতে বিলম্ব ও গাফলতির কারনে ভোক্তাদের বিপুল পরিমান অর্থ পেঁয়াজ ব্যবসায়ীদের পকেটে চলে গেলেও মূল্যবৃদ্ধির সেঞ্চুরী থামানো যায় নি। পরবর্তীতে বাধ্য হয়ে ভোক্তারা সচেতন হয়ে অসাধুব্যবসায়ীদে ফাঁদে পা না দিয়ে নিজেরা সক্রিয় হয়ে মূল্যবৃদ্ধি ঠেকিয়েছেন। সেকারনে বর্তমান পেয়াঁজের মূল সন্ত্রাস ঠেকাতে ভোক্তাদের কৃতিত্বই বেশী। তাই দেশীয় ভোক্তাদের প্রতি ক্যাব কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন দেশীয় কিছু অসাধু ব্যবসায়ী প্র্রতি বছর বছরজুড়ে বিভিন্ন অযুহাতে কোন না কোন পণ্যের মজুতদারী ও কৃত্রিম সংকট তৈরী করে বারবার মানুষের পকেট কাটছে। বিষয়টি অনেকটাই যে যেভাবে পারে লুটপাট করার মতো, আর প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিরব দর্শকের ভুমিকায় অবর্তীন হচ্ছেন। ফলে সীমিত আয়ের মানুষের জীবন জীবিকা নির্বাহ করা কঠিন ও দুরহ হয়ে পড়েছে। বিষয়টির থেকে উত্তরণের জন্য ভোক্তা পর্যায় থেকে প্রতিরোধের অংশহিসাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান আহবান জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ পেঁয়াজের মূল্যবৃদ্ধির এই সংকটে গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানী ও সাহসী প্রতিবেদনের জন্য ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করে বলেন যদিও সবকটি গণমাধ্যমের মালিক ব্যবসায়ী, তারপরও সকল গণমাধ্যম কর্মীরা দেশের বৃহত্তর জনগোষ্ঠির স্বার্থ রক্ষায় তাদের মালিক পক্ষের স্বার্থ রক্ষার চেয়ে নিরপেক্ষ ভাবে ভোক্তাদের ভোগান্তি ও তাদের কষ্ঠগুলি তুলে ধরে জাতিকে পথ নির্দেশনা প্রদান করেছেন। ক্যাব আশা করে গণমাধ্যম কর্মীরা আগামি দিনগুলিতেও একই ভাবে জাতিকে দিক নির্দেশনা ও জাতির বিবেক হিসাবে তাদের কার্যক্রম অব্যহত রাখবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.