Sunday, September 20

পেকুয়ায় দেয়াল ধসে দুই ভাইয়ের মৃত্যু

0

কক্সবাজারের পেকুয়া উপজেলায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মা আলমাছ খাতুন গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত নয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো শের আলী (৩) ও ইয়াসিন আলী (২)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম, রাতে দুই ছেলেকে নিয়ে মা আলমাছ খাতুন ঘুমাচ্ছিলেন। এসময় মাটির তৈরি ঘরের দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু হয়। আহতাবস্থায় তার মা ও ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে ইয়াসিন মারা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.