Thursday, September 17

পেরুতে পাহাড় থেকে ১০০ মিটার নিচে বাস, নিহত ৪৮

0

পেরুর পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী একটি বাস সৈকতে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। বাসটি ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিলো।

দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে গিয়ে পড়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেখানকার পরিবহন কর্মকর্তারা। মঙ্গলবার রাজধানী লিমার উত্তরে কুরভা দেল দিয়াবলো নামে পরিচিত ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি ৫০ জন যাত্রী বহন করছিলো। এর মধ্যে মাত্র দুই জন যাত্রী বেঁচে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। পেরুতে প্রশান্ত মহাসাগরীয় ওই সড়কটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রাথমিক প্রতিবেদনে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলা হলেও পেরু পরিবহন প্রধান ডিনো এসকুডেরো ৩৬ জন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.