আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি হলে’ পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন আমন্ত্রিত অতিথিদের টেবিলে টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারে সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক সেনা প্রধান লে. জেনারেল আতিকুর রহমান, পুলিশের সাবেক আইজি আজিজুল হক, বিজেএমইএর সহ-সভাপতি মো. হাসান খান, সম্পাদক সৈয়দ কামালউদ্দিন প্রমূখ অংশ নেন। খালেদা জিয়ার সঙ্গে মূল টেবিলে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আবদুল হালিম, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, মানবকণ্ঠ সম্পাদক আনিস আলমগীর ও মোস্তফা কামাল সহ বিভিন্ন পেশার কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ইফতার করেন। এছাড়া ড্যাব ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ব্যবসায়ী নেতাদের মধ্যে এফবিসিসিআইয়ের সালাহউদ্দিন মো. আলমগীর, আবু মোতালেব বিজেএমইএর মেজবাহউদ্দিন আলী, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাহাদাত হোসেন সেলিম, আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেইন, অ্যাব সভাপতি আনোয়ারুন্নবী, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, ঔষধ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, ছড়াকার আবু সালেহ, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল, শিক্ষাবিদদের মধ্যে প্রফেসর ড. মাহবুবউল্লাহ, প্রফেসর খন্দকার মুস্তাহিদুর রহমান, প্রফেসর আবদুল মোবিন, প্রফেসর গোলাম রাব্বানী, প্রফেসর সদরুল আমিন, প্রফেসর আফম ইউসুফ হায়দার, প্রফেসর আখতার হোসেন খান, প্রফেসর তাহমিনা আখতার টফি, প্রফেসর সামসুল আলম, প্রফেসর শরিফউদ্দিন, প্রফেসর সোহেল রানা, প্রফেসর মাফরুহি সাত্তার, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর ইসরাফিল প্রামাণিক রতন, ড. দেবাশীষ, সাংবাদিকদের মধ্যে মাহফুল হক, মাহফুজউল্লাহ, এমএ আজিজ, মোস্তফা কামাল, খায়রুল আনোয়ার মুকুল, কাজী রওনাক হোসেন, আবদুস শহীদ, সৈয়দ আবদাল আহমেদ, আবদুল হাই সিদ্দিকী, বাকের হোসাইন, জাহেদ চৌধুরী, ফাহিম আহমেদ, মাহমুদ শফিক, আলী মাহমুদ, মাইনুল ইসলাম, কাদের গনি চৌধুরী, এনাম আবেদীন, লোটন একরাম, বোরহানুল হক সম্রাট প্রমূখ ইফতারে অংশ নেন। বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, গিয়াস কাদের চৌধুরী, আবদুল কাইয়ুম, আবদুস সালাম, কবীর মুরাদ, সিরাজউদ্দিন আহমেদ, ফরহাদ হালিম ডোনার, মেজর (অব.) কামরুল ইসলাম, তাবিথ আউয়াল, রুমিন ফারহানা ও বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ইফতারে অংশ নেন।