Saturday, September 26

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে স্টল পার্বণ স্বাদে প্রথম স্থান অর্জন

0

মোঃ গোলাম মোস্তফা : মহান বিজয় দিবস উদযাপন করলো পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষক- শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নুরুল আনোয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্টার ওবাইদুর রহমান, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ ডিন, ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স ডিপার্টমেন্ট এন্ড চেয়ারম্যান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। বিভাগীয় চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক- ছাত্রছাত্রী- কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্টার ওবাইদুর রহমান । প্রধান অতিথি সহ, সকল বিভাগীয় চেয়ারম্যান আলোচনায় অংশ্রহন করেন।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ, সকাল নয়টাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্বোধনের মাধ্যমে পিঠা উৎসব শুরু হয়।

পিঠা উৎসব ঘুরে দেখায় যায়, সাংবাদিকতা বিভাগের স্টলের সামনে শিক্ষার্থীদের ভিড় সবচেয়ে বেশি। এই বিষয়ে জানতে চাইলে এক শিক্ষার্থী ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোর কে বলেন, সাংবাদিকতা বিভাগের স্টলটি গ্রামের একটি আভাস পাওয়া যায় দেখে। তাই আমরা এখানে এসেছি,

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সামিরা আলীম জানান, আমরা আট বিভাগীয় শহরের জনপ্রিয় পিঠা গুলো রাখার চেষ্টা করেছি, এর সাথে স্পেশাল পান,জাল শরবত ও রেখেছি ।

বিচারকদের রায়ে “সাংবাদিকতা বিভাগের স্টল পার্বণ ” স্বাদে প্রথম স্থান অর্জন করেন ।

আলোচনা ও পুরষ্কার বিতরনের শেষে, অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের ” কালচারাল ফোরাম ” এর আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়। দলীয় সংগীত, দলীয় নৃত্য, মুক্তিযোদ্ধাদের পাঠানো চিঠি পাঠ, সর্বশেষে দলীয় নৃত্যর মাধ্যমে মুক্তিযুদ্ধেরর ইতিহাস তুলে ধরা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.