Monday, September 14

পোশাকের ঘাড়ে চড়ে রপ্তানির লক্ষ্য বাড়ালো সরকার

0

তৈরি পোশাক খাতের ঘাড়ে চড়ে রপ্তানির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। চলতি ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ বিলিয়ন ডলার বা তিন হাজার ৯০০ কোটি ডলার। এর মধ্যে পোশাক খাত থেকেই আসবে ৩ হাজার ২৬৮ কোটি ডলার। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

২০১৭-১৮ অর্থবছরে পণ্য রপ্তানি করে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৭৫০ কোটি  ডলার। সে হিসেবে এ বছর লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে প্রায় ১৫০ কোটি ডলার। এটি গত বছর থেকে প্রায় ৪ শতাংশ বেশি।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন,  তৈরি পোশাক খাত এবার আরও ভালো করতে পারবে। আশা করছি রপ্তানি আরও বাড়বে। একমাত্র চামড়া খাত ছাড়া সব খাতে ভালো রপ্তানি হয়েছে।গত অর্থবছর তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ১৬ কোটি ডলার, যা মোট রপ্তানি আয়ের ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

তোফায়েল আহমেদ জানান, ২০১৮-১৯ অর্থবছরে উভেন পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬৫৩ কোটি ডলার, যা ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৭ দশমিক ২১ শতাংশ বেশি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.