পোস্ট অফিস কর্মচারি ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী (৪১) আর নেই। রোববার দিনগত রাত তিনটায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ইকবাল হোসেন চৌধুরী পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মৃত ডা. খুইল্যা মিয়া চৌধুরীর দ্বিতীয় ছেলে।
সোমবার বাদ আছর পাইরোল এবতেদায়ি মাদ্রাসা মাঠে মাওলানা বেলাল উদ্দিন আলকাদেরির ইমামতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে ইকবাল চৌধুরীর মৃত্যুতে পোস্ট অফিস কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম-১, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা লোকমান খানসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।