Sunday, September 6

পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার দাবিতে বান্দরবানে মানববন্ধন

0

কিকিউ মারমা, বান্দরবান: পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ সরকারি কোষাগার থেকে পেনশন পাওয়ার দাবিতে বান্দরবানেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন জেলা শাখার আয়াজনে আজ মঙ্গলবার সকালে শহরের প্রেসক্লাব সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে। একই দাবিতে লামা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসুচী পালন করে।

এদিকে কর্মবিরতিতে অংশ নেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসােসিয়েশনের বান্দরবান জেলা শাখার সভাপতি মং শৈ খৈ মারমা, সহ সভাপতি মাে: তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাে: হােসেন এবং লামা পৌরসভার সার্ভিস এসােসিয়েশনের সভাপতি মাে: তানফিজুর রহমান, সহ-সভাপতি মােহাম্মদ শহীদুল করিম, সাধারণ সম্পাদক নুর মােহাম্মদসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.