Wednesday, September 16

প্রতিবাদের অধিকার চাই, রাবি’র শিক্ষার্থীরা

0

রাবি প্রতিনিধি: ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডে মানববন্ধনের আয়োজন করে। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আন্দোলনে হামলার প্রতিবাদে ‘প্রতিবাদের অধিকার চাই’, ‘সন্ত্রাস নির্মূল কর’, ‘মিডিয়ার উপর হামলা কেন?’ সহ শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা দাবির অনেক প্লাকার্ড ধারণ করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.