Tuesday, August 11

প্রতি লিটারে সয়াবিন তেল বাড়ল ৭ টাকা

0

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করে।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পেক্ষাপটে সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়াল ভোজ্যতেল ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল খুচরা বাজারে ১৬০ টাকায় বিক্রি হবে।

সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বৃদ্ধির ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা, খোলা সয়াবিন ১২৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৬ টাকা, ৫ লিটারের বোতল ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম ওয়েলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১১৮ টাকা। এর আগে গত ১৫ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৪ টাকা। যদিও সে সময় ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের আগে করোনার কারণে যে ৪ টাকা দাম কমানো হয়েছিল তা সমন্বয় করা হয়েছে। এর আগে অবশ্য তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.