মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গেনে বুধবার o১লা জানুয়ারী সকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বাগআঁচড়া সন্মিলিত গার্লস স্কুল, সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, বাগআঁচড়া মহিলা আলিম মাদ্রাসা, বাগআঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাতমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিশাল মা সমাবেশ,পাঠ্যপুস্তক বিতরন উৎসব ও বার্ষিক ফলাফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাগআঁচড়া ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের সভাপতিত্বে উক্ত মা সমাবেশ,পাঠ্যপুস্তক বিতরন উৎসবও বার্ষিক ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মণ্ডল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, কায়বা ইউপি চেয়ারম্যান ফিরোজ হাসান টিংঙ্কু, যশোর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক সরদার, যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন রাসেল , সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল প্রমূখ।
এই মা সমাবেশ, বই বিতরন উৎসব,বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ আর্কষন ছিল শেখ আফিল উদ্দিন এমপির সহধর্মীনি তাহেরা সোবাহ্ ৷ তিনি মা ও শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নিদের্শনা মুলক বক্তব্য প্রদান করেন।
মা সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ট সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। সভ্য সমাজ, সুন্দর জাতি ও উন্নত দেশ গঠনে একজন সুশিক্ষিত মায়ের কোন বিকল্প নেই। সন্তান জন্মের পর থেকে তার লালন পালন করার জন্য সবার আগে দরকার তার মাকে। মায়ের কাছ থেকেই সন্তান প্রথম শিক্ষা গ্রহণ করে তাই প্রত্যেক মা তার সন্তানের প্রথম শিক্ষক, প্রথম স্কুল। মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তান অবশ্যই শিক্ষিত হবে। আর সেই সন্তানরাই পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিষ্টার, আমলা, এমপি, মন্ত্রী, প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি হবে।
তিনি আরো বলেন, আমার খুবই “শখ” ও লক্ষ শার্শা উপজেলার সকল ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আর সে লক্ষ্যে পৌঁছাতে পারলেই আমার ডিজিটাল শার্শা উপজেলা গড়ার স্বপ্ন স্বার্থক হবে। আমার এই স্বপ্ন পূরণ করতে হলে চাই আপনাদের সহযোগিতা। যে সহযোগিতা কোন অর্থনৈতিক বা আমাকে ভোট দেওয়ার জন্য নয়, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। কেবল আপনি আপনার নিজ সন্তানের দেখভালের দ্বায়িত্বটুকু নিয়ে তার দিকে খেয়াল রাখতে পারলেই আমার এমপি জীবনের দ্বায়িত্ব তথা আজকের স্বপ্ন ও কথাগুলো স্বার্থক হবে। কোন সুশিক্ষিত সন্তান বোঝা নয়। আপনার সন্তান লেখাপড়া শিখে পরিপূর্ণ মানুষ হলে একদিন আপনার ঘর-ই আলোকিত হবে। আপনি হবেন এক গর্বিত বাবা-মা। এসাথে তার কিরণ ছড়াবে আপনার নিজ এলাকাসহ সমগ্র দেশ ও সারা বিশ্বে।
তিনি আরো বলেন, আমাকে ভোট দেয়ার জন্য নয়, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরহভীত ফুল আর প্রতিটি ঘর এক একটি স্কুল তাই মায়েদের কাছে আমার আকুল আবেদন প্রতিটা সন্তানের দিকে খেয়াল রাখবেন যেন খারাপ কোন সংঘ সন্তানকে ছুতে না পারে তিনি সন্তানদের উদ্দেশে বলেন মাকে কখনোই কষ্ট দিবে না প্রতিদি স্বু-নজরে, মায়ের মুখ দেখলে একটি ওমরা হজ্জের ছোয়াব পাওয়া যাই ।
মা সমাবেশ অনুষ্ঠানের শেষ প্রান্তে শার্শা উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের পক্ষ এই ৬টি শিক্ষা প্রতিষ্টানের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই তুলে দেন।