Tuesday, September 1

প্রথমদিনেই ইংল্যান্ডের সংগ্রহ ২৪১/৪

0

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে আজ মাউন্ট মঙ্গানুয়ে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথমদিনের খেলা শেষে সফরকারি ইংল্যান্ড তিন ব্যাটসম্যানের অর্ধশতকে ৪ উইকেটে ২৪১ রান সংগ্রহ করেছে। এদিন ইংল্যান্ডের হয়ে অভিষেক ঘটে ওপেনার ডম সিবলির। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্টে ফিরেছেন।
টসে জিতে সকালে ইংল্যান্ড অধিনায়ক জো রুট আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের দুই ওপেনার সাবধানী শুরু করেন। ৫২ রানের জুটি গড়তেই প্যাভিলিয়নে ফেরেন অভিষিক্ত ডম সিবলি। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে আউট হওয়ার আগে সিবলি করেন ২২ রান। দ্বিতীয় উইকেট জুটিতে জো ডেনলিকে নিয়ে আরো ৬১ রানের জুটি গড়েন বার্নস।

ব্যক্তিগত অর্ধশত ছোঁয়ার পর আউট হয়ে যান এই ওপেনার। বার্নসও (৫২) গ্র্যান্ডহোমের শিকার হয়ে ফেরেন। এরপর জো রুট নেমে ২ রানে নিল ওয়াগনারের শিকার হয়। চতুর্থ উইকেট জুটিতে স্টোকসকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন ডেনলি। ব্যক্তিগত ৭৪ রানের মাথায় সাউদির বলে ওয়াটলিংয়ের ক্যাচ হয়ে ফেরেন ডেনলি। দিনের বাকিসময় ওলে পোপকে নিয়ে কাটিয়ে দেন স্টোকস। দিনশেষে স্টোকস ৬৭ রানে ও পোপ ১৮ রানে অপরাজিত আছে। কিউইদের পক্ষে গ্র্যান্ডহোম ১৯ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন। আর সাউদি ৪৬ রানে ও ওয়াগনার ৭৭ রানে ১টি করে উইকেট শিকার করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.