Wednesday, August 19

প্রথম আলো সম্পাদকসহ ছয় জনের আগাম জামিন চেয়ে আবেদন

0

ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ছয় জন হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

জামিন আবেদন করা অন্যরা হলেন, কিশোর আলোর সিনিয়র সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল এবং নির্বাহী শাহ পরাণ তুষার, কিশোর আলোর নির্বাহী সুভাশিষ প্রমানিক। এ মামলায় গত বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.