মো.মুজিব উল্ল্যাহ্ব তুষার,চট্রগ্রাম :: চট্টগ্রামে গত দশ বছরে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রামবাসী মহাজোটের প্রার্থীদের ভোট দিয়ে ১৬ আসনেই উপহার দেবেন বলে প্রধানমন্ত্রীকে ওয়াদা দিয়েছেন মিরসরাইয়ে নৌকার প্রার্থী ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সুধাসদন থেকে লালদীঘির মাঠে চট্টগ্রামের ১৬ আসনের মহাজোটের প্রার্থীদের পরিচিতি সভায় পূর্তমন্ত্রী এ ওয়াদা করেন।
শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। এ শহরে জাতির জনক অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। এটি ছিল অবহেলিত একটি জনপদ। আমরা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর চট্টগ্রাম নিয়ে আলাদা পরিকল্পনা করি। ধীরে ধীরে গত দশ বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। উন্নয়নের ফিরিস্তি তুলে না ধরলেও আপনারা জানেন আমাদের সরকার কি কি উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আর কি কি প্রকল্প চলমান রয়েছে। আশা করছি আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রামবাসী নৌকায় ভোট দিয়ে আমাদের সব আসন উপহার দেবেন। আমার সেই আত্মবিশ্বাস আছে চট্টগ্রামের মানুষের ওপর।
এরপ্রতি উত্তরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামে আপনি যে উন্নয়ন করেছেন তা বলার অবকাশ নেই। সেটা এখন দৃশ্যমান, আমাদের বলতে হচ্ছে না জনগণই তা বলছে দেখছে। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি চট্টগ্রামের ১৬ আসনে আপনার মনোনীত মহাজোটের প্রার্থীদের আমরা বিজয়ী করে আপনাকে সবকটি আসন উপহার দেব। এসময় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ বলেন।