কাপ্তাইপ্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে ৬মাস হতে ১ বছরের শিশুদের জন্য দুস্থ,অসহায়,গরীব পরিবারের মধ্যে শিশু খাদ্য কাপ্তাই উপজেলা প্রশাসনের মাধ্যমে মঙ্গলবার(১৪এপ্রিল) বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল কাপ্তাই৪নং ইউপি এলাকার শিশু মোঃ বোরহান উদ্দিন ১বছর ৬মাম তার পিতা আলাল মিয়ার নিকট শিশুখাদ্য প্যাকেট তুলে দেন।শিশু খাদ্যর মধ্যে রয়েছে এক প্যাকেট ম্যারিগোল্ড বিস্কুট,এক প্যাকেট গুঁড়দুধ(২৫০গ্রাম মার্ক),২৫০গ্রাম সাগুদানা,৫০০গ্রাম মসুরডাল, এক কেজি চিনি,৫০০গ্রাম সুজি,প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নে ত্রিশটি করে মোট ১৫০টি প্যাকেট বিতরণ করা হয়।
এসময় কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য সুদৃষ্ঠি দিয়েছে এবং তাদের জন্য কিছু খাদ্যসামগ্রী উপহার দিচ্ছেন আমি মনে করি নিত্যান্ত এটি একটি ভাল কাজ।