Sunday, November 29

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিহত ২ শিক্ষার্থীর পরিবার, ৪০ লাখ টাকা অনুদান

0

রাজধানীর বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তাদের হাতে সমমূল্যের সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়। শোকাহত স্বজনরা সাক্ষাৎ করতে গেলে দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারীদের মধ্যে রয়েছেন নিহত মীমের মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম আরাফাত। আর রাজীবের স্বজনদের মধ্যে ছিলেন মা মনোয়ারা বেগম, ছোট ভাই মো. আল আমিন ও এক বোন।

তাদের পরিবারের অন্য সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার স্বজনদের সঙ্গে কথা বলতে চান, সেজন্য তাদের ডেকে নিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.