Saturday, August 22

প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ পেল মীরসরাইয়ের ৩ হাজার ৬ শতাধিক পরিবার

0

এ এস নয়ন, মীরসরাই প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর গঠিত ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তা পেয়েছেন মীরসরাইয়ের ৩ হাজার ৬ শতাধিক পরিবার  করোনাভাইরাসের সংক্রোমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মীরসরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহুল আমিন ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার(৭এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩ হাজার ছয় শতাধিক পরিবারের মধ্যে প্রথম দফায় কর্মহীন দরিদ্র লোকজনের প্রত্যেককে চাল, ডাল আলু, লবণ,সবান,পেয়াজ,বিতরণ করা হয়েছে।

ইউএনও রুহুল আমিন বলেন, “সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকজনকে ঘরে থাকার আহবান করা হয়েছে। তার প্রেক্ষিতে দিনমজুর, কর্মহীন মানুষ, অস্বচ্ছল ভ্যান চালক, হত-দরিদ্র ও অসহায় মানুষদের আয়ের কোনো উৎস না থাকায় তাদেরকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

মীরসরাই উপজেলায় ৩ হাজার ৬ শতাধিক পরিবারকে এ খাদ্য সহযোগিতার আওতায় আনা হয়েছে। তারই অংশ হিসাবে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার প্রায় দুই হাজার পাঁচশত পরিবারের মাঝে এ সব খাদ্রসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্রসামগ্রী ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে।

কোন জায়গায় কোন ধরণের ভীর হতে দেয়া হয়নি। আমি নিজে গাড়ীতে করে খাদ্যসামগ্রী নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের গঠিত নামের তালিকা দেখে দরিদ্র লোকজনদের হাতে বিতরণ করেছি। সরকার থেকে আবার আসলে পর্যায়ক্রমে এ সব খাদ্যসামগ্রী প্রতিটি ইউনিয়নের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।”

আজ খৈয়াছড়া ইউনিয়নে বিতরণ করার সময় উপস্থত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি প্যানেল চেয়ারম্যান মাহফুজুল হক (জুনু) মেম্বার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.