Saturday, August 15

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্বে ধর্ম প্রতিমন্ত্রী

0

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) উন্নয়নে আবারও প্রতিনিধির দায়িত্ব পেলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

বৃহস্পতিবার রাতে ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- ৭ মে ২০২০ তারিখে এ বিষয়ে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি চিঠি ধর্ম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনী এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালনের জন্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহকে প্রতিনিধি মনোনয়ন করা হলো।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.