Tuesday, August 18

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলের সহযোগীতায় আমরা করোনা যুদ্ধে জয়ী হতে পারব এ্যাড.মিলন এমপি

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন বলেন, সারা বিশ্ব এখন প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় নানা পরিকল্পনা গ্রহন করেছেন। আমরা সকলের সমন্বয় ও সহযোগীতার মাধ্যমে করোনা যুদ্ধে জয়ী হতে পারব। সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় তার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকট মুহুর্তে সাংবাদিকরা ভূমিকা ছিল স্মরনীয়। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ক্রান্তিকালে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। ইতোমধ্যে করোনায় কর্মবিমুখ মোরেলগঞ্জ-শরণখোলায় সাড়ে ৪ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আরো ৫ শ’ জনকে এ সহায়তা দেয়া হবে। করোনায় মোকাবেলায় মোরেলগঞ্জ-শরণখোলায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা নিরলস কাজ করে যাচ্ছে।মঙ্গলবার সন্ধ্যায় সংসদ সদস্য’র বাস ভবনে মোড়েলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন ,সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম,একুশে টিভি জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম,দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, মুভি বাংলা টিভি জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিক, জাতীয় দৈনিক লাখোকণ্ঠ সিনিয়র স্টাফ রিপোর্টারও আমাদের জেলা প্রতিনিধি শেখ সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি নজরুল ইসলাম শরীফ, সহ-সভাপতি গনেশ পাল, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, কার্যনিবাহী কমিটির সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, রাজীব আহসান রাজু ও শাহ আলম তালুকদার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবু সালেহ, এইচ এম শহিদুল ইসলাম, হেমায়েত হোসেন হিমু, আবুল কালাম খোকনপ্রমুখ।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশীদ, আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, যুবলীগের আহ্বায়কভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা ইকতিয়ার হোসেন দিলাল প্রমুখ।সহ সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.