Thursday, September 3

প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাইলো পুরো জাতি

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় সংগীত গাইলো পুরো জাতি। আজ মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুদ্ধ সুরে এই সংগীত পরিবেশন করা হয়।

এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে শতাধিক শিশু-কিশোর শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় শিশু-কিশোরদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত অতিথি ও হাজার হাজার দর্শক-অভিভাবক। একই সঙ্গে ঢাকার বাইরেও সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ী জাতির উত্তরসূরী আজকের শিশুরাই। তারাই একদিন দেশকে নেতৃত্ব দেবে। শিশুদের জন্য যা যা প্রয়োজন সরকার তার সবকিছুই নিশ্চিত করেছে বলেও জানান শেখ হাসিনা। এ সময় দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে শিশুদের প্রতি আহ্বান জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.