Tuesday, August 11

প্রধানমন্ত্রীর সন্দেহ বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে।

তিনি বলেন, অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে?রোববার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায়ও সাজাপ্রাপ্ত হয়েছে।শেখ হাসিনা বলেন, কেবলমাত্র আমাদেরই (সরকার) না, খালেদা জিয়ার ছেলেদের করা এই দুর্নীতি আমেরিকার এফবিআইয়ের করা তদন্তেও উঠে এসেছে।

তিনি আরও বলেন, আমরা (সরকার) বিদেশ থেকে তাদের পাচার করা কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.